ProbashBook ও ItaliBook — প্রবাসী বাংলাদেশিদের পাশে।
নতুন দেশ, নতুন ভাষা, নতুন নিয়ম-কানুন — প্রবাস জীবন শুরু করাটা সহজ নয়। ঠিক এই জায়গা থেকেই ProbashBook-এর যাত্রা শুরু। ইতালিতে বসবাসরত বাংলাদেশি ভাই-বোনদের প্রতিদিনের প্রয়োজন বুঝে আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি, যেখানে চাকরি খোঁজা, বাসস্থান খুঁজে পাওয়া, প্রয়োজনীয় সেবা পাওয়া এবং ভাষা শেখা — জীবনের গুরুত্বপূর্ণ প্রতিটি বিষয়ের সমাধান এক জায়গায় পাওয়া যায়। আমাদের ওয়েবসাইট (probashbook.com), মোবাইল অ্যাপ এবং ItaliBook-এর মতো টুলের মাধ্যমে আমরা প্রতিদিন হাজারো প্রবাসী বাংলাদেশির পাশে থাকার চেষ্টা করি।
ItaliBook হলো ProbashBook পরিবারের একটি বিশেষ উদ্যোগ — প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলায় সহজভাবে ইতালিয়ান ভাষা শেখার একটি ইন্টারেক্টিভ ওয়েব-বুক। প্রতিটি চ্যাপ্টারে রয়েছে ব্যাকরণ, বাস্তব উদাহরণ, শব্দভাণ্ডার, বাংলা উচ্চারণ, অনুশীলন ও পরীক্ষা — পাশাপাশি আছে আলাদা আলাদা লার্নিং টুল যেমন Vocabulary, Quiz, Conversation, Alphabet, সংখ্যা ও আরও অনেক কিছু। কাজের জায়গায়, সরকারি অফিসে বা দৈনন্দিন জীবনে যে ইতালিয়ান সত্যিই কাজে লাগে, সেটাই ধাপে ধাপে শেখানোই আমাদের লক্ষ্য। ওয়েবসাইট ছাড়াও ProbashBook এখন উপলব্ধ Android ও iOS মোবাইল অ্যাপ আকারেও, যাতে আপনি যেকোনো সময় হাতের মুঠোয় সব সেবা ব্যবহার করতে পারেন। নিচের বাটনে ক্লিক করে Google Play বা App Store থেকে অ্যাপটি ডাউনলোড করুন।